মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক আমেরিকা

এফবিআই প্রধান হচ্ছেন ট্রাম্প অনুগত ক্যাশ প্যাটেল

আন্তর্জাতিক ডেস্ক | ০১ ডিসেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট রিপাবলিকান ডনাল্ড ট্রাম্প তার অনুগত সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা ক্যাশ প্যাটেলকে এফবিআইয়ের প্রধান করতে চান বলে জানিয়েছেন।

শনিবারের এ মন্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাটির বর্তমান পরিচালক ক্রিস্টোফার রে-কে এফবিআই ছাড়া করার অভিপ্রায়ের ইঙ্গিত দিয়েছেন তিনি।

হোয়াইট হাউজে ট্রাম্পের প্রথম মেয়াদে প্যাটেল (৪৪) যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ও জাতীয় গোয়েন্দা পরিচালক, উভয়ের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তিনি ফেডারেল পাবলিক ডিফেন্ডার ও ফেডারেল কৌঁসুলি হিসেবেও কাজ করেছেন।

এফবিআইয়ের পরিচালকরা যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ১০ বছর মেয়াদের জন্য নিয়োগ পান। এই ব্যুরোকে রাজনীতিক থেকে দূরে রাখতেই এমন আইন করা হয়েছে, জানিয়েছে রয়টার্স।

এফবিআইয়ের বর্তমান প্রধান রে-কে ২০১৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পই এ পদে নিয়োগ দিয়েছিলেন। সেই অনুযায়ী তার এ পদের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৭ সালে। কিন্তু রে-র আমলে এফবিআই আদালতের অনুমোদক্রমে ট্রাম্পের মার-এ-লাগো এস্টেটে রাষ্ট্রীয় গোপনীয় নথির খোঁজে তল্লাশি অভিযান চালিয়েছিল। এ ঘটনার পর আরও কয়েকটি ঘটনার কারণে তিনি বারবার ট্রাম্প সমর্থকদের ক্রোধের লক্ষ্য হয়েছেন।

ক্ষমতা ফিরে পেলে রে-কে এফবিআই থেকে তাড়ানোর হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এখন প্যাটেলের মনোনয়নের মাধ্যমে তিনি তার হুমকি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছেন, এমন ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প।

সর্বশেষ সংবাদ
বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ