শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক আমেরিকা

মার্কিন অর্থনীতিতে ধস, শেয়ার নামল ১৫ শতাংশের নিচে

আন্তর্জাতিক ডেস্ক | ১০ অক্টোবর ২০২৪

যুক্তরাষ্ট্রের বৈশ্বিক অর্থনীতির শেয়ার জো বাইডেনের প্রেসিডেন্সির সময়সীমায় ১৫ শতাংশের নিচে নেমে গেছে। তার প্রেসিডেন্সির শেষ নাগাদ এটি রেকর্ড ১৪.৭৬ শতাংশের নিচে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে।

সম্প্রতি ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। 

১৯৯০ সালে যুক্তরাষ্ট্র বৈশ্বিক অর্থনীতির ২০.১৬ শতাংশের জন্য দায়ী ছিল। যা ক্রয়ক্ষমতার সমতা (PPP) দ্বারা পরিমাপ করা হয়। ১৯৯৯ সালে এই শেয়ার সর্বোচ্চ ২১.০১ শতাংশে পৌঁছেছিল। যার অর্থনৈতিক উৎপাদন ছিল ৯.৬ ট্রিলিয়ন ডলার এবং বৈশ্বিক উৎপাদন ছিল ৪৫.৮৫ ট্রিলিয়ন ডলার।

যাইহোক, যুক্তরাষ্ট্রের শেয়ার ধীরে ধীরে কমতে শুরু করে এবং ২০০৬ থেকে ২০০৮ সালের মধ্যে সবচেয়ে তীব্র পতন ঘটে। এ সময়ে এটি প্রতি বছরে ০.৬ শতাংশ করে কমে যায়। 

বারাক ওবামার দ্বিতীয় মেয়াদে অবশ্য যুক্তরাষ্ট্রের শেয়ার সাময়িকভাবে কিছুটা বৃদ্ধি পায়। তার আমলে ২০১৪ ও ২০১৫ সালে ১৬.২৬ শতাংশে পৌঁছায়। তবে পরবর্তীতে এই গতি ধরে রাখতে ব্যর্থ হন।

ওবামার প্রেসিডেন্সির শেষের দিকে শেয়ার ১৬.০৪ শতাংশে নেমে আসে। পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রের শেয়ার ০.৭ শতাংশ কমে যায়। 

পরে বাইডেনের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের শেয়ার ১৫ শতাংশের নিচে নেমে ২০২৩ সালের শেষে ১৪.৮২ শতাংশে পৌঁছে।

আইএমএফের অনুমান অনুযায়ী, এই প্রবণতা চলতে থাকবে এবং ২০২৪ সালের শেষে যুক্তরাষ্ট্রের শেয়ার ০.০৬ শতাংশে কমে যাবে। যার ফলে বাইডেনের সময়কালে মোট ০.৫৮ শতাংশ কমে ১৪.৭৬ শতাংশে পৌঁছাবে।

এদিকে চীনের বৈশ্বিক অর্থনীতির শেয়ার ১৮.৭৬ শতাংশে পৌঁছেছে। অন্যদিকে জাপানের শেয়ার গত ৩৩ বছরে ৪.৩৩ শতাংশ কমেছে।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী