শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক আফ্রিকা

কঙ্গোতে ভয়ানক যুদ্ধে ১৩ বিদেশি শান্তিরক্ষী নিহত

নিজস্ব প্রতিবেদক | ২৬ জানুয়ারী ২০২৫

আফ্রিকার ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী এম-২৩-এর সাথে সংঘর্ষে শান্তিরক্ষী বাহিনীর ১৩ বিদেশি সদস্য নিহত হয়েছেন।

এদের মধ্যে দক্ষিণ আফ্রিকার ৯ জন, মালাউইয়ের ২ জন, উরুগুয়ের ১ জন ও অন্য একজন রয়েছেন। তারা গোমা শহরে বিদ্রোহী অগ্রযাত্রা ঠেকানোর চেষ্টা করছিলেন।

এম-২৩ গত কয়েক মাস ধরে পূর্বাঞ্চলে নতুন নতুন এলাকা দখল করেছে। সংঘাতে ইতোমধ্যে চার লাখের বেশি মানুষ ঘরছাড়া এবং সহিংসতায় দুই শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে স্থানীয় নেতারা জানিয়েছেন। পরিস্থিতির অবনতিতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ তাদের নাগরিকদের গোমা ছাড়ার পরামর্শ দিয়েছে।

ডিআর কঙ্গো সরকার এম-২৩-এর পেছনে রুয়ান্ডার হাত দেখছে, যদিও রুয়ান্ডা তা অস্বীকার বা স্বীকার কোনটিই করেনি। ফরাসি প্রেসিডেন্টসহ বিভিন্ন বিশ্বনেতা ও সংস্থা সহিংসতা বন্ধে আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ বলেছে, চলমান সংঘাত ওই অঞ্চলে বড় ধরনের মানবিক সংকট সৃষ্টি করতে পারে।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী