মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক আফ্রিকা

যুক্তরাজ্য-রুয়ান্ডার অভিবাসন চুক্তি

স্টেট ট্রিবিউন ডেস্ক | ০৬ ডিসেম্বর ২০২৩

নথিপত্রবিহীন অভিবাসীপ্রত্যাশীদের রুয়ান্ডায় স্থানান্তরের জন্য দেশটির সরকারের সঙ্গে চুক্তি করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ভিনসেন্ট বাইরুতার সঙ্গে এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর করেছেন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি।

এই চুক্তি স্বাক্ষরের জন্য মঙ্গলবার রুয়ান্ডার রাজধানীতে উড়ে গিয়েছিলেন ক্লেভারলি।

চুক্তির শর্ত অনুযায়ী, নিজ দেশের অভিবাসী কেন্দ্রগুলো থেকে সব অভিবাসনপ্রত্যাশীকে রুয়ান্ডা পাঠাবে ব্রিটেন। রুয়ান্ডায় তাদের আশ্রয় দেবে এবং তার বিনিময়ে আপাতত পূর্ব আফ্রিকার এই দেশটিকে এককালীন ১৪ কোটি পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৯৩৯ কোটি ৬৯ লাখ ৬৫ হাজার টাকা) প্রদান করবে যুক্তরাজ্য। পরে অভিবাসী সংক্রান্ত বিভিন্ন খাতে আরও অর্থ প্রদান করা হবে।

আর রুয়ান্ডার প্রতি শর্ত দেওয়া হয়েছে যে, ব্রিটেন থেকে আগত অভিবাসীদের অন্য কোনো দেশে পাঠানো যাবে না। রুয়ান্ডা সেই শর্তে রাজিও হয়েছে।

চুক্তি স্বাক্ষর শেষে ক্লেভারলি জানিয়েছেন, আগামী বছরের শুরু থেকেই রুয়ান্ডায় অভিবাসন প্রত্যাশীদের পাঠানো শুরু করে চায় যুক্তরাজ্য সরকার।

প্রসঙ্গত, যুক্তরাজ্যে বর্তমানে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি এই অভিবাসনপ্রত্যাশীরা। ইংলিশ চ্যানেলসহ অন্যান্য সীমান্তপথ দিয়ে প্রায় প্রতিদিনই শত শত শরণার্থী এসে ভিড় করছেন দেশটিতে।

২০১৯ সালের নির্বাচনে জিতে ক্ষমতায় আসে কনজারভেটিভ পার্টি। সেই নির্বাচনে দলটির গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল অভিবাসনপ্রত্যাশীদের আগমন নিয়ন্ত্রণ করা।

কিন্তু বাস্তবে তাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে কনজারভেটিভ সরকার এবং গত চার বছরে প্রতিনিয়ত দেশটিতে বেড়েছে অভিবাসনপ্রত্যাশীদের আগমনের হার। সর্বশেষ গত বছর দেশটিতে এসেছেন রেকর্ড ৭ লাখ ৪৫ হাজার অভিবাসনপ্রত্যাশী।

সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের সময়েই রুয়ান্ডায় অভিবাসনপ্রত্যাশীদের পাঠানোর ব্যাপারে আলাপ-আলোচনা শুরু হয়েছিল।

তবে সে সময় ব্রিটেনের সুপ্রিম কোর্ট তাতে আপত্তি জানিয়েছিলে। আদালত বলেছিলেন, রুয়ান্ডা যদি ব্রিটেন থেকে যাওয়া অভিবাসীদের অন্য কোনো দেশে ঠেলে দেয়— সেক্ষেত্রে ব্যাপারটি যুক্তরাজ্যের নীতি ও আদর্শের সঙ্গে সাংঘর্ষিক হবে।

পরে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের নেতৃত্বাধীন বর্তমান সরকার আদালত এ বিষয়ক নিশ্চতা প্রদানের পর আপত্তি তুলে নেন সুপ্রিম কোর্ট, রুয়ান্ডার সঙ্গে চুক্তির পথও প্রশস্ত হয়।

সর্বশেষ সংবাদ
বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ