মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক

কানাডীয় শিখ নেতা হত্যায় ভারত জড়িত: ট্রুডো

স্টেট ট্রিবিউন ডেস্ক | ১৯ সেপ্টেম্বর ২০২৩

কানাডীয় শিখ নেতা হরদিপ সিং নিজ্জার হত্যায় ভারত সরকারের সরাসরি সম্পৃক্তা থাকার অভিযোগ এনেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

গতকাল (১৮ সেপ্টেম্বর) কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ট্রুডো বলেন, হরদিপ সিং নিজ্জারকে ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় হত্যা করা হয়েছে, যার নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া গেছে।

কানাডার মাটিতে একজন কানাডীয় নাগরিককে হত্যার সঙ্গে বিদেশি সরকারের জড়িত থাকার বিষয়টি আমাদের সার্বভৌমত্বের অগ্রহণযোগ্য লঙ্ঘন। এই ঘটনা স্বাধীন, মুক্ত ও গণতান্ত্রিক সমাজব্যবস্থার পরিপন্থী।
তিনি বলেন, কানাডিয়ান নিরাপত্তা সংস্থা নিজ্জার হত্যায় ভারত সরকারের এজেন্টদের সম্ভাব্য যোগসূত্রের বিষয়ে বিশ্বাসযোগ্য তথ্য পেয়েছে।

পার্লামেন্টকে ট্রুডো জানান, গত সপ্তাহে জি-২০ এ সম্মেলনের সময় তিনি ব্যক্তিগতভাবে ভারতের প্রধানমন্ত্রী মোদি এবং ভারতীয় গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার প্রধানদের কাছে এই বিষয়টি নিয়ে কানাডার উদ্বেগের কথা কোনো রাখঢাক না রেখেই তুলে ধরেছেন। খবর রয়টার্স।

কানাডার তদন্তকারী সংস্থাগুলো ৪৫ বছর বয়সী কানাডীয় শিখ নেতা হরদিপের হত্যাকে পূর্বপরিকল্পিত বলে নিশ্চিত হয়েছে।

এ বছরের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়া রাজ্যে খুন হন দেশটির ভারতীয় বংশোদ্ভূত শিখ নেতা হরদিপ সিং নিজ্জার।  তিনি ভারতের পাঞ্জাবে শিখদের স্বাধীন রাষ্ট্র খালিস্তানের সমর্থনে প্রকাশ্যে প্রচার-প্রচারণা চালাতেন। ভারত আগে হরদিপকে ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দিয়েছিল।

সর্বশেষ সংবাদ
বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ