মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক

শনিবার মুক্তি পাচ্ছেন ইসরাইলি চার জিম্মি ও কারাবন্দি ১৮০ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক | ২৪ জানুয়ারী ২০২৫

গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় শনিবার মুক্তি পাচ্ছেন চার জিম্মি ও ১৮০ কারাবন্দি ফিলিস্তিনি। চুক্তির শর্ত অনুযায়ী জিম্মিদের নাম ইসরাইলের হাতে হস্তান্তর করার কথা। বিবিসি জানিয়েছে, যেসব জিম্মিকে মুক্তি দেয়া হবে তাদের নাম প্রকাশ করেছে হামাস। গণমাধ্যমটির খবরে বলা হয়, শনিবারই ইসরাইলের কাছে নাম প্রকাশিত জিম্মিদের হস্তান্তর করা হবে। এবারও চার নারীকে মুক্তি দেয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে তারা ইসরাইলি সেনা এবং বেসামরিক নাগরিক। এই চার জিম্মির বিনিময়ে ইসরাইলের কারাগার থেকে ১৮০ জন ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিচ্ছে তেল আবিব।

এক সপ্তাহ আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতির এটি দ্বিতীয় জিম্মি বিনিময়। প্রথম দিন চুক্তি অনুযায়ী তিন জিম্মি নারীকে মুক্তি দিয়েছে হামাস। যার বিনিময়ে ইসরাইলের কারাগার থেকে ৯০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় নেতানিয়াহুর প্রশাসন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার বিপরীতে প্রতিশোধমূলক নৃশংসতা শুরু করে ইসরাইল। তাদের দাবি সেদিন হামাস ১২০০ ইসরাইলি নাগরিককে হত্যা করেছে এবং ২৫১ জনকে জিম্মি করেছে। এদিকে ইসরাইলের নৃশংসতায় গত ১৫ মাসের যুদ্ধে ৪৭ হাজার ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখের অধিক মানুষ। 

আগামী পাঁচ সপ্তাহের মধ্যে ২৬ জন জিম্মিকে মুক্তি দেবে হামাস। এ সম্পর্কেও তারা তথ্য প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। জিম্মিদের মধ্যে বিবাস নামের একটি পরিবার রয়েছে। ওই পরিবারের বাবা-মা এবং তাদের দুই সন্তান জিম্মি হয়েছেন। এদের মধ্যে বন্দি হওয়ার সময় একজনের বয়স ছিল ১০ মাস। এই শিশুই সবচেয়ে অল্প বয়সী জিম্মি বলে জানিয়েছে বিবিসি। তবে হামাসের প্রকাশিতব্য তালিকায় তাদের নাম থাকবে কিনা তা স্পষ্ট নয়।

উল্লেখ্য, কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হয়েছে হামাস এবং ইসরাইল। যুদ্ধবিরতির আলোচনায় যুক্তরাষ্ট্রের হয়ে বাইডেন প্রশাসনের সঙ্গে ট্রাম্পের এক ঘনিষ্ঠ ব্যক্তিও উপস্থিত ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের একদিন আগে যুদ্ধবিরতির চুক্তিটি কার্যকর করা হয়। যা মোট তিন ধাপে বাস্তবায়িত হওয়ার কথা রয়েছে। এখন চলছে প্রথম ধাপ। প্রথম ধাপের যুদ্ধবিরতি হবে ছয় সপ্তাহ ব্যাপী। প্রতি সপ্তাহে ইসরাইলি জিম্মির বিনিময়ে তেল আবিবের কারাগার থেকে মুক্তি পাবে ফিলিস্তিনি বন্দিরা।

সর্বশেষ সংবাদ
বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ