মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক

তুরস্কে ভয়াবহ সন্ত্রাসী হামলা, হতাহত অনেক

আন্তর্জাতিক ডেস্ক | ২৩ অক্টোবর ২০২৪

তুরস্কের অন্যতম প্রধান প্রতিরক্ষা সংস্থা তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ ইনকরপোরেটেড (টিইউএসএএস) লক্ষ্য করে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। আজ বুধবার রাজধানী আঙ্কারায় অবস্থিত ওই স্থাপনায় এ হামলা হয় বলে জানিয়েছে দেশটির সরকার।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

তুরস্কের সম্প্রচারমাধ্যমের ভিডিও ফুটেজ দেখা গেছে, বেশ কয়েকজন সশস্ত্র আততায়ীর বিল্ডিংয়ে প্রবেশ করে। এরপর তাঁরা গুলি ছোড়ে ও বিস্ফোরণ ঘটায়।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) বলেছেন, ‘আঙ্কারার কাহরামানকাজানে অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের অবকাঠামোতে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। দুর্ভাগ্যবশত, এতে অনেকেই শহীদ হয়েছেন ও বহু মানুষ আহত হয়েছে।’ 

স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, আঙ্কারা থেকে ৪০ কিলোমিটার উত্তরে ছোট্ট শহর কাহরামানকাজানে বিশাল ধোঁয়ার মেঘ ও বড় ধরনের আগুন জ্বলছে। ঘটনাস্থলে একটি বিকট বিস্ফোরণ এবং গোলাগুলির শব্দ পাওয়া গেছে। এ সময় আগ্নেয়াস্ত্র হাতে এক ব্যক্তিকে দৌড়াতে দেখা গেছে। 

বিস্ফোরণ এবং পরবর্তী বন্দুকযুদ্ধের কারণ ও অপরাধীরা অস্পষ্ট রয়ে গেছে। কিছু গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, একটি আত্মঘাতী হামলা হয়েছে এবং ভবনের ভেতরে জিম্মি রয়েছে। তবে কর্মকর্তারা এ বিষয়টি এখনো নিশ্চিত করেননি। 

প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে বলেছেন, ভবনের অভ্যন্তরে থাকা কর্মচারীদের কর্তৃপক্ষ আশ্রয়কেন্দ্রে নিয়ে গেছে এবং কাউকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। তাঁরা বলেছে, কর্মীরা কাজ শেষে বের হওয়ার সময় বিভিন্ন বহির্গমন পথে বোমা হামলা হয়ে থাকতে পারে। 

রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি বলেছে, জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কর্মকর্তারা হামলার তদন্ত শুরু করেছে। 

আঙ্কারার মেয়র মনসুর ইয়াভাস জানিয়েছেন, গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা স্থাপনায় হামলার ঘটনায় তিনি মর্মাহত। 

তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ ইনকরপোরেটেডকে তুরস্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ও বিমান কোম্পানি বলা হয়ে থাকে। দেশটির প্রথম যুদ্ধবিমান তৈরি করে এই কোম্পানি। এতে প্রায় ১০ হাজার কর্মী রয়েছে।

সর্বশেষ সংবাদ
বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ