মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক

চীনের ওপর আরো ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক | ১১ অক্টোবর ২০২৫

চীন থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন ঘোষিত এ শুল্ক বর্তমানে কার্যকর ৩০ শতাংশের সঙ্গে যুক্ত হবে, যা কার্যকর হবে আগামী ১ নভেম্বর বা তার আগেও। খবর সিএনএন।

নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়ে শুক্রবার ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ লেখেন, যুক্তরাষ্ট্র চীনের ওপর বর্তমানে থাকা সব শুল্কের সঙ্গে আরো ১০০ শতাংশ শুল্ক আরোপ করবে। এছাড়া ১ নভেম্বর থেকে গুরুত্বপূর্ণ সব সফটওয়্যারের রফতানিতেও নিয়ন্ত্রণ আরোপ করা হবে।

চীনের বিরল খনিজ রফতানিতে নতুন বিধিনিষেধ আরোপের প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এ ঘোষণা দেয়ার পর দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠকটিও বাতিল করা হয়েছে।

শুক্রবার ট্রাম্পের ঘোষণার পর মার্কিন শেয়ারবাজারে বড় ধরনের ধস নেমে আসে। বিনিয়োগকারীরা আশঙ্কা করতে থাকেন, গত বসন্তে দেখা দেয়া ১৪৫ শতাংশ শুল্কের পুনরাবৃত্তি ঘটতে পারে। এর প্রভাবে ডাও জোন্স সূচক ৮৭৮ পয়েন্ট বা ১ দশমিক ৯ শতাংশ কমে বন্ধ হয়। এছাড়া এসঅ্যান্ডপি ৫০০ সূচক ২ দশমিক ৭ শতাংশ ও প্রযুক্তিখাতনির্ভর নাসডাক সূচক ৩ দশমিক ৫ শতাংশ নিচে নামে।

যদিও অতীতে একাধিকবার হুমকি দিলেও তা বাস্তবায়ন করেননি ট্রাম্প। তবু এ শুল্ক ঘোষণা নিয়ে বিনিয়োগকারী, ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীন পরস্পরের ওপর গভীরভাবে নির্ভরশীল। যদিও সাম্প্রতিক সময়ে মেক্সিকো যুক্তরাষ্ট্রের প্রধান আমদানি উৎসে পরিণত হয়েছে, তবুও চীনা পণ্যের ওপর আমেরিকার নির্ভরতা রয়েই গেছে। একইভাবে চীনও আমেরিকাকে তার অন্যতম বড় রফতানি বাজার হিসেবে দেখে। ইলেকট্রনিক্স, পোশাক ও আসবাবপত্র—এ তিন খাতের পণ্যই চীন থেকে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি রফতানি হয়।

গত মে মাসে দুই দেশ পারস্পরিক শুল্ক কিছুটা কমানোর সিদ্ধান্ত নেয়। চীন মার্কিন পণ্যের ওপর শুল্ক ১২৫ শতাংশ থেকে নামিয়ে ১০ শতাংশ করে, আর যুক্তরাষ্ট্র ১৪৫ শতাংশ থেকে নামিয়ে ৩০ শতাংশ করে। এর ফলে দুই দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছিল।

সর্বশেষ সংবাদ
বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ