শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নির্বাচন ২৫ জানুয়ারি

স্টেট ট্রিবিউন | ০৫ জানুয়ারী ২০২৫

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) নগরের একটি কনভেনশন হলে অনুষ্ঠিত সভায় আগামী ২৫ জানয়ারি সিইউজে নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

জ্যেষ্ঠ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নওশের আলী খানের সভাপতিত্বে বেলা ১২টার দিকে সভা শুরু হয়। সভায় স্বাগত বক্তব্য দেন সিইউজে সভাপতি তপন চক্রবর্তী। শুরুতে প্রয়াত সাংবাদিকসহ বিশিষ্টজনদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

এরপর সাংগঠনিক কার্যক্রমের ওপর প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম। ২০২৪ সালের আয়–ব্যয়ের হিসাব তুলে ধরেন সংগঠনের অর্থ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম।

সভায় সংগঠনের কল্যাণে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের প্রতিবেদন এবং ২০২৪ সালে আয়-ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

পরে প্রতিবেদনেন নিয়ে আলোচনায় অংশ নেন বিএফইউজের সহ-সভাপতি শহীদ উল আলম, সিইউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোয়াজ্জেমুল হক, সিইউজের সাবেক চার সভাপতি এম. নাসিরুল হক, মোস্তাক আহমদ, এজাজ ইউসুফী ও মোহাম্মদ আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, সিইউজের সাবেক যুগ্ম সম্পাদক সবুর শুভ, সিইউজের সদস্য রোকসারুল ইসলাম, মোহাম্মদ রুবেল খান, শাহরিয়ার হাসান, ফরিদ উদ্দিন, বিশ্বজিৎ পাল, ইকবাল হোসেন প্রমুখ।

সিইউজের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মহরম হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরওয়ার কামাল, নির্বাহী সদস্য আলাউদ্দিন হোসেন দুলাল, সুপ্রভাত বাংলাদেশের ইউনিট প্রধান স ম ইব্রাহিম, দৈনিক পূর্বদেশ ইউনিট প্রধান জীবক বড়ুয়া, প্রতিনিধি ইউনিট প্রধান এম সারওয়ারুল আলম সোহেল, টিভি ইউনিট প্রধান তৌহিদুল আলম মঞ্চে উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী