শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ

কারিগরি ত্রুটিতে চট্টগ্রাম বন্দরের চ্যানেলে কনটেইনার জাহাজের দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক | ০৩ আগস্ট ২০২৬

চট্টগ্রাম বন্দরের চ্যানেলে চলাচলের সময় স্টিয়ারিং সিস্টেমে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় একটি কনটেইনারবাহী জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে নেভিগেশন বয়া ও রিটেইনিং ওয়ালে ধাক্কা খেয়েছে। ঘটনার পরপরই বন্দর কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করে। বর্তমানে বন্দরের চ্যানেল নিরাপদ ও উন্মুক্ত রয়েছে এবং জাহাজ চলাচল স্বাভাবিক আছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

সোমবার (৩ আগস্ট) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে চট্টগ্রাম বন্দরের চ্যানেলে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, কনটেইনারবাহী জাহাজ এমভি সিএনসি ইউরেনাস চ্যানেল দিয়ে চলাচলের সময় হঠাৎ স্টিয়ারিং সিস্টেমে কারিগরি ত্রুটি দেখা দেয়। এতে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ২ নম্বর রেড বয়ার সঙ্গে ধাক্কা খায়। পরে রিটেইনিং ওয়ালে আঘাত লেগে আটকে যায়।

তিনি বলেন, ঘটনার পরপরই বন্দরের টাগবোট কান্ডারি-৪ ও কান্ডারি-১১ ঘটনাস্থলে মোতায়েন করা হয়। বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট সব সামুদ্রিক সংস্থার সমন্বয়ে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হয়।

সৈয়দ রেফায়েত হামিম আরও জানান, "বর্তমানে চট্টগ্রাম বন্দরের চ্যানেল সম্পূর্ণ নিরাপদ ও উন্মুক্ত রয়েছে। জাহাজ চলাচল স্বাভাবিক আছে এবং অন্য কোনো জাহাজের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়নি। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে।"

তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জাহাজটি নিরাপদে উদ্ধারে সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ব্যবস্থা নেওয়ায় বন্দরের স্বাভাবিক কার্যক্রমে উল্লেখযোগ্য কোনো বিঘ্ন ঘটেনি। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী