শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ তথ্য-প্রযুক্তি

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীনা প্রযুক্তি জায়ান্ট টেনসেন্ট

নিজস্ব প্রতিবেদক | ২৯ এপ্রিল ২০২৫
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত

চীনের প্রযুক্তি জায়ান্ট টেনসেন্ট বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

গতকাল (২৮ এপ্রিল) বাংলাদেশ সরকার ও টেনসেন্ট প্রতিনিধিদের মধ্যে এক আনুষ্ঠানিক বৈঠকের পর এ তথ্য জানান তিনি।

একটি ফেসবুক পোস্টে ফয়েজ লিখেছেন, 'আজ (২৮ এপ্রিল) আমরা চীনা প্রযুক্তি জায়ান্ট টেনসেন্টের সঙ্গে একটি অফিশিয়াল বৈঠক করেছি। তারা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। আমরা তাদের দ্রুত নীতিগত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছি।'

১৯৯৮ সালে প্রতিষ্ঠিত টেনসেন্ট হোল্ডিংস লিমিটেড একটি চীনা বহুজাতিক প্রযুক্তি সংস্থা, যারা বিশ্বব্যাপী ইন্টারনেট-ভিত্তিক পণ্য ও সেবা, বিনোদন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নানা প্রযুক্তি সেবা সরবরাহ করে।

এর সদর দপ্তর শেনজেনে এবং এটি বিশ্বের সর্বোচ্চ রাজস্ব আয়কারী মাল্টিমিডিয়া কোম্পানিগুলোর একটি। ভিডিও গেম খাতে ইকুইটি বিনিয়োগের ভিত্তিতে এটি বিশ্বের সর্ববৃহৎ কোম্পানি।

ফয়েজ আরও বলেন, 'যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট স্টারলিঙ্ক ইতোমধ্যেই বাংলাদেশে এসেছে এবং প্রধান উপদেষ্টা তাদের লাইসেন্স অনুমোদন করেছেন। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।'

এছাড়া ওসিরিস গ্রুপও বাংলাদেশের বাজারে প্রবেশ করছে বলে জানান তিনি।

ওসিরিস একটি প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান, যারা এশিয়াভিত্তিক লজিস্টিকস, তথ্যপ্রযুক্তি ও ই-কমার্স খাতের শুরুর পর্যায়ের কোম্পানিতে বিনিয়োগ করে।

এদিকে, বাংলাদেশি ডেটা ও ক্লাউড কোম্পানি 'যাত্রা' কালিয়াকৈর হাইটেক পার্কে হাইপারস্কেল ক্লাউড ও ডেটা সেন্টার নির্মাণ করছে বলে জানান ফয়েজ।

তিনি বলেন, এই বিশ্বমানের নিরাপদ ক্লাউড অবকাঠামো গ্লোবাল টেক জায়ান্টদের জন্য তৈরি করা হচ্ছে, যেখানে মেটা ও গুগলের মতো কোম্পানির ডেটাও সংরক্ষণ করা যেতে পারে।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী