শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ বিনোদন

অভিনেত্রী নিঝুমকে অপহরণের চেষ্টাকারী উবার চালক গ্রেপ্তার

স্টেট ট্রিবিউন | ২৭ জানুয়ারী ২০২৫

অভিনেত্রী রুবিনা আক্তার নিঝুমকে অপহরণের চেষ্টাকারী উবার চালক রকিকে (৩১) বাড্ডা থেকে গ্রেপ্তার করেছে ডিএমপির রামপুরা থানা-পুলিশ। আজ রবিবার বেলা দেড়টার দিকে বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ জানুয়ারি ২০২৫ দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকায় অভিনেত্রী রুবিনা আক্তার নিঝুম বনশ্রীতে নিজের বাসা হতে ধানমন্ডি-৩২ যাওয়ার জন্য উবার অ্যাপসে কল করেন। কল করার পর উবার ড্রাইভার রকি একটি গাড়ি নিয়ে অভিনেত্রীর বাসার সামনে আসলে তিনি গাড়িতে উঠেন। পরবর্তীতে রকি গাড়ি চালানোর সময় ধানমন্ডি-৩২ এর দিকে না গিয়ে গুলশানের দিকে যেতে থাকেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এতে রুবিনা রকিকে গুলশানে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে রকি ধমক দেয় এবং কোনো কথা না বলে চুপ থাকতে বলে। অপহরণের বিপদ আঁচ করতে পেরে এমন পরিস্থিতিতে রুবিনা চিৎকার করে আশেপাশের লোকজনের সাহায্য চাইতে শুরু করেন। এতে রকি গাড়ির গতি আরও বাড়িয়ে দেয় এবং একই সাথে রুবিনাকে ভয়ভীতি দেখাতে থাকেন। গাড়ি চলন্ত অবস্থায় কিছুক্ষণ পর রুবিনা গাড়ির একটি দরজা খুলে ফেলেন। এ সময় রকি গাড়ি থামাতে বাধ্য হয় এবং রুবিনা গাড়ি থেকে বেরিয়ে আসে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,  রুবিনা গাড়ি থেকে নেমে আসার পর আশেপাশের লোকজন গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে রকি দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় গতকাল শনিবার রুবিনার অভিযোগের ভিত্তিতে রামপুরা থানায় একটি নিয়মিত মামলার রুজু করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তদন্তাধীন এ মামলার নিবিড় তদন্ত ও তথ্য-প্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ে গাড়িটির চালক পলাতক রকির অবস্থান নিশ্চিত করে রামপুরা থানা পুলিশ। পরবর্তীতে আজ রোববার দুপুরে রাজধানীর বাড্ডা এলাকা থেকে অপহরণের চেষ্টার ঘটনায় জড়িত রকিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং মামলার সুষ্ঠু তদন্ত অব্যাহত রয়েছে।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী