মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
সংবাদ বিনোদন

জুয়ার অ্যাপে বুবলী

স্টেট ট্রিবিউন ডেস্ক | ২৩ নভেম্বর ২০২৪

হরহামেশাই ঢালিউড নায়িকারা জড়িয়ে পড়ছেন জুয়ার অ্যাপের প্রচারে। এবার সেই পথে হাঁটলেন চিত্রনায়িকা শবনম বুবলী। একটি জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হয়েছেন তিনি। শুক্রবার (২২ নভেম্বর) রাতে চুক্তিবদ্ধ হওয়া জুয়ার অ্যাপটির প্রচারণামূলক ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন এই নায়িকা। 

ভিডিওটিতে বুবলী বলেন, ‘আমি বুবলী, (প্রতিষ্ঠানের নাম) একজন শুভেচ্ছাদূত। তোমরা সবাই কি তৈরি আছ অনলাইন স্পোর্টস এবং ক্রিকেট অভিজ্ঞতাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য? শুধুমাত্র একটি আঙুলের ছোঁয়ায়। সুযোগ হাতছাড়া কর না। জেতার আনন্দ উপভোগ কর, নিরাপত্তার স্বার্থে। যেখানে খেলা শুধু জেতার জন্য।’

এর আগে অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি, পরী মণির মতো তারকাদের জুয়ার বিজ্ঞাপনে দেখা গেছে। এবার এই দলে নাম লেখালেন বুবলী। 

তাঁর মন্তব্য ঘরে নানাজন নানা মন্তব্য করছেন। কেউ আক্ষেপ করে লিখেছেন, ‘টাকার জন্য শেষমেষ বুবলীও অসৎ কর্মকাণ্ডের প্রচারণা করল।’ কারও মন্তব্য এমন যে, নিজ ভক্তদেরও জুয়াতে উৎসাহিত করলেন অভিনেত্রী। যদিও এসব কথার বিপরীতে কোনো জবাব দেননি নায়িকা। তিনি বর্তমানে একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন কক্সবাজারে।

বাংলাদেশের সংবিধান ও আইন অনুযায়ী জুয়া খেলা নিষিদ্ধ। জুয়ার কোনো বিজ্ঞাপন কিংবা প্রচারণায় জড়িত থাকাও এক ধরনের অপরাধ। তবুও বুবলী কীভাবে প্রকাশ্যে জুয়া কোম্পানির ওয়েবসাইটের প্রচারণা চালাচ্ছেন, বিষয়টি জানতে তাঁকে কল দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ
বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ