শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ নির্বাচন

ডাকসুতে আমার জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই: আবদুল কাদের

নিজস্ব প্রতিবেদক | ০৪ সেপ্টেম্বর ২০২৫

রাজাকার নিয়ে কথা বলার পর থেকে তাঁকে হেনস্তা করা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন আবদুল কাদের। আজ বৃহস্পতিবার বেলা ৩টা নাগাদ এক ফেসবুক পোস্টে এই অভিযোগ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে সহসভাপতি পদে লড়ছেন আবদুল কাদের। তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার আহ্বায়ক।

কাদের বলেন, ‘ডাকসুতে আমার জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই।’

নিজের অভিজ্ঞতা জানিয়ে কাদের লেখেন, ‘সেই রাজাকার নিয়ে কথা বলার পর থেকেই যে শুরু হইছে, প্রতিনিয়ত সেটা আরও বাড়তেছে। তারপর থেকেই আমি ঘুমাতে পারি না। মাঝরাতে জেগে যাই, শরীর কাঁপতে থাকে। একটা মানুষকে নিয়ে আর কত করবেন? মানুষের কতটুকুই বা ধৈর্য ক্ষমতা থাকে? আমি আর কতদিন নিতে পারব, জানি না।’

বাড়িতে তাঁর মাকেও হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ করেন কাদের।

সামনে এ হেনস্তা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করে কাদের লেখেন, ‘কেবল তো শুরু। আরও ৫ দিন বাকি। তত দিনে কী যে ঘটবে, সেটা ভাবতে গেলে আরও বেশি ট্রমাটাইজড হয়ে যাই।’

উল্লেখ্য, চলতি বছরের ৫ আগস্ট এক ফেসবুক পোস্টে কাদের অভিযোগ করেন, ইসলামী ছাত্রশিবির রাজাকারদের স্বাভাবিকীকরণের চেষ্টা চালাচ্ছে। তিনি লেখেন, ‘২৪ দিয়ে ’৭১ কে মুছে দেওয়ার হীন প্রচেষ্টা চালাচ্ছে ছাত্রশিবির। তারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নিজামী-মুজাহিদ-কাদের মোল্লার ছবি টাঙাইসে। একাত্তরের অপরাধকে নরমালাইজ করার প্রচেষ্টা রুখে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এগুলো দেখে চুপ কেন?’

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী