শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত

পাইলট আল হিন্দির মৃত্যুর ঘটনা তদন্ত চেয়ে রিট

স্টেট ট্রিবিউন ডেস্ক | ১৯ সেপ্টেম্বর ২০২৩

ঢাকায় গালফ এয়ারের পাইলট ক্যাপ্টেন ইউসুফ হাসান আল হিন্দির মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে হাইকোর্টের নির্দেশনা পালনে বিবাদীদের নিষ্ক্রীয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে রুল জারির আর্জি জানানো হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় মৃত পাইলটের বোন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক তালা এলহেন্ডিসহ দু’জন এই রিট দায়ের করেন। রিটে বেসামরিক বিমান সচিব, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান, গালফ এয়ার, গালফ এয়ারের কান্ট্রি ম্যানেজার ও স্টেশন ম্যানেজারসহ সাতজনকে বিবাদী করা হয়েছে।

রিটটি আগামী সপ্তাহে বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী।

রিটের পক্ষে আইনজীবী হিসেবে আছেন ব্যারিস্টার সাকিব মাহবুব। রিট দায়েরের পর তিনি বলেন, ঢাকায় গালফ এয়ারের পাইলট ক্যাপ্টেন ইউসুফ হাসান আল হিন্দির মৃত্যুর ঘটনায় ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) গত জুন মাসে নির্দেশ দেন হাইকোর্ট। দীর্ঘ দিনেও সেই নির্দেশ বাস্তবায়ন না করায় আমরা তাদের নোটিশ পাঠাই। কিন্তু তারপরও কোনো কাজ না হওয়ায় আমরা আবার রিট দায়ের করেছি।

রিটে আদালতের আদেশ বাস্তবায়নে বিবাদীদের নিষ্ক্রীয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না সেই মর্মে রুল জারির আবেদন করেছি। একই সঙ্গে নির্দেশ বাস্তবায়নের নির্দেশনা চেয়েছি।

গালফ এয়ারের বিদেশি পাইলট ক্যাপ্টেন মোহান্নাদ ইউসুফ আল হিন্দি ফ্লাইট নিয়ে গত বছর ১৪ ডিসেম্বর বাংলাদেশে আসেন। আসার পরদিন ভোরে অসুস্থ হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হলে ভুল চিকিৎসা ও অবহেলায় তিনি মারা যান। এ ঘটনায় ১৪ মার্চ ঢাকা মহানগর ২১ নম্বর আদালতে ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেন পাইলটের বোন তালা এলহেন্ডি। পরে তারা জুন মাসে হাইকোর্টে রিট দায়ের করেন।

ওই রিটের শুনানি নিয়ে গত ১৯ জুন হাইকোর্ট ১৫ দিনের মধ্যে রিটকারীদের আবেদন নিষ্পত্তির নির্দেশ দেন। ওই আদেশের পরে দীর্ঘদিন অপেক্ষায় রেখে বিদেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করতে পারবেন না বলে তাদের আবেদনটি ফেরত দিয়ে দেয়।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী