শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত

গুলিভর্তি ম্যাগাজিন চুরি, গাড়ি ভাঙচুরের অভিযোগে ৮ হাজার শিক্ষার্থীর নামে পুলিশের মামলা

নিজস্ব প্রতিবেদক | ২৫ নভেম্বর ২০২৪

রাজধানীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ (ডিএমআরসি) বিভিন্ন কলেজের আট হাজার শিক্ষার্থীর নামে ভাঙচুর ও গুলিভর্তি ম্যাগাজিন চুরির অভিযোগে মামলা করেছে পুলিশ।

ঢাকার সূত্রাপুর থানার উপ–পরিদর্শক এ কে এম হাসান মাহমুদুল কবীর বাদী হয়ে গতকাল রোববার (২৪ নভেম্বর) মামলাটি করেন।

গতকাল পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেলে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের মৃত্যুর ঘটনায় ঘেরাও কর্মসূচি দেওয়া হয়েছিল। পূর্বঘোষিত সেই 'সুপার সানডে' কর্মসূচির মধ্যে ন্যাশনাল মেডিকেল ও পাশের সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর চালান মোল্লা কলেজসহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা।

সূত্রাপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব–ইন্সপেক্টর অনুপম দাস বলেন, আজ সোমবার মামলার এজাহার আদালতে এসেছে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এজাহারটি গ্রহণ করে আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, গতকাল ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের ৭–৮ হাজার শিক্ষার্থী অস্ত্রশস্ত্রসহ দাঙ্গা সৃষ্টি করে সরকারি সম্পত্তি ভাঙচুর করে।

অভিযোগে আরও বলা হয়, সরকারি অস্ত্রের (পিস্তল) গুলিভর্তি ম্যাগাজিন চুরি করা হয়েছে। এছাড়া সরকারি ডিউটিতে ব্যবহৃত এপিসি [আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার] গাড়ি ভাঙচুর করে ক্ষতিসাধন করা হয়েছে।

'কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করা, তাদের জীবননাশের হুমকি প্রদান করা এবং ত্রাস সৃষ্টির মাধ্যমে অন্তর্ঘাতমূলক কাজ করেছে তারা,' বলা হয় অভিযোগে।

পুলিশের এপিসি ও মোটরসাইকেল ভাঙচুর করে দুই লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

গতকালের হামলা ও লুটপাটের প্রতিবাদে আজ সোমবার 'মেগা মানডে' কর্মসূচির ডাক দেন সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। পরে তারা যাত্রাবাড়ীতে গিয়ে মোল্লা কলেজে হামলা চালান।সেখানে দুই ঘণ্টা ধরে ব্যাপক সংঘাতে ২৫ শিক্ষার্থী আহত হন। লুটপাট চালানো হয় মোল্লা কলেজে।

আজ সোমবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিনট পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, সংঘর্ষে ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজন নিহতের কথা বলে অনেকেই অপপ্রচার চালাচ্ছেন, যা মোটেই সঠিক নয়। তিনি সংশ্লিষ্ট সবাইকে ডিএমপির পক্ষ থেকে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানান বিজ্ঞপ্তিতে।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী