মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আইন-আদালত

ভৈরবে জামাল হত্যায় আসামির মৃত্যুদণ্ড কমে যাবজ্জীবন

স্টেট ট্রিবিউন ডেস্ক | ১৯ সেপ্টেম্বর ২০২৩

কিশোরগঞ্জে ট্রাক শ্রমিক মো. জামাল উদ্দিনকে হত্যার মামলায় আসামি রফিকুল ইসলাম রফিককে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ কমিয়ে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন হাইকোর্ট।

মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য আসা ডেথ রেফারেন্স খারিজ ও আসামির আপিল আংশিক মঞ্জুর করে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রায় দেন বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়, সহকারী অ্যাটর্নি জেনারেল জাহিদ আহাম্মেদ হিরো, আবু নাসের স্বপন ও মির্জা মোহাম্মদ শোয়েব মুহিত।

রায় নিশ্চিত করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায় জানান, এ রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য নোট দেওয়া হয়েছে।

রফিক জেলার ভৈরব উপজেলার চন্ডিবের দক্ষিণপাড়ার মৃত তমিজ উদ্দিনের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালে রফিকের দোকান থেকে তার ভাগ্নে দ্বীন ইসলাম মোল্লা বাকিতে পণ্য কিনেছিলেন। বার বার চাওয়া সত্ত্বেও দ্বীন ইসলাম সেই টাকা পরিশোধ করছিলেন না। টাকার জন্য রফিক তাকে চাপ দিলে তিনি বিষয়টি প্রতিবেশী ট্রাক শ্রমিক মো. জামাল উদ্দিনকে জানান।

২০১৫ সালের ২৩ এপ্রিল বেলা পৌনে ১২টার দিকে মেঘনা ফেরিঘাটে এ নিয়ে রফিক ও জামালের মধ্যে ঝগড়া হচ্ছিল। একপর্যায়ে রফিক ক্ষিপ্ত হয়ে জামালকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় জামালকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন নিহতের ছোট ভাই কামাল মিয়া বাদী হয়ে রফিকের বিরুদ্ধে ভৈরব থানায় হত্যা মামলা করেন।

বিচার শেষে ২০১৭ সালের ২৮ সেপ্টম্বর কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমান আসামির মৃত্যুদণ্ড দেন।

পরে বিধান অনুসারে ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হলে আসামি আপিল করেন।

সর্বশেষ সংবাদ
বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ