শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি ও বাণিজ্য

বিনিয়োগ সম্মেলনে নতুন উদ্যোক্তাদের সুখবর দিলেন গভর্নর

নিজস্ব প্রতিবেদক | ০৭ এপ্রিল ২০২৫

ঢাকায় শুরু হয়েছে চারদিন ব্যাপী বিনিয়োগ সম্মেলন। প্রথম দিনেই আশার বাণী শুনিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

নতুন উদ্যোক্তাদের জন্য ৮০০-৯০০ কোটি টাকার তহবিল গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

আজ সোমবার (৭ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয় বিনিয়োগ সম্মেলনের প্লেনারি সেশন। সেখানেই এ কথা বলেন তিনি।

গভর্নর বলেন, সহযোগিতা বিষয়ে সপ্তাহখানেকের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে। দেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে পুরোনো ধারণার অবসান ঘটেছে। একে ব্যবসা খাতের জন্য ইতিবাচক আবহ হিসেবেই মনে করছি। 

তিনি আরও বলেন, বাংলাদেশ শুধু বাণিজ্যের জন্য নয়, বিনিয়োগের জন্যও একটি উপযুক্ত গন্তব্য। ৯৫ শতাংশ স্টার্টআপই ব্যর্থ হয়, তারপরও সরকারের পক্ষ থেকে স্টার্টআপদের সহযোগিতা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, এটি (বড় অঙ্কের তহবিল) শুধুমাত্র নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তার জন্য নির্ধারিত হবে এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এই তহবিল বিতরণ করা হবে।

বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, দেশে বিনিয়োগের পরিবেশ সহজ করতে কাজ চলছে। এছাড়া দেশি-বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপনে, সহযোগিতার পাশাপাশি দীর্ঘমেয়াদি ট্রেড লাইসেন্স ইস্যুর বিষয় নিয়েও ভাবছে সরকার।

উল্লেখ্য, প্লেনারি সেশনে বিনিয়োগ পরিবেশ, সহায়ক অবকাঠামো, আইনি সুরক্ষার বিষয়ে আলোচনা হয়েছে। আগামীকাল নেটওয়ার্কিং ও ম্যাচমেকিং এবং বুধবার ইনভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত হবে।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী