শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি ও বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে চালের দাম কমলেও দেশে বেড়েছে

নিজস্ব প্রতিবেদক | ১৩ জানুয়ারী ২০২৫

আসন্ন রমজানে নিত্যপণ্য সরবরাহ ঠিক রাখতে চাল আমদানিতে শুল্ক-কর ছাড় দিয়েছিল সরকার। তাছাড়া সম্প্রতি কৃষকের ঘরে উঠেছে আমন ধান। এর পরও বাড়ছে চালের দাম। গত এক বছরে দেশের বাজারে চালের দাম বেড়েছে ৭ দশমিক ১৪ শতাংশ। যদিও আন্তর্জাতিক বাজারে একই সময়ে চালের দাম ২৪ দশমিক ১৯ শতাংশ কমেছে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

রমজান মাস সামনে রেখে অত্যাবশ্যকীয় পণ্যের সার্বিক পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত প্রতিবেদনে টিসিবির তথ্য উদ্ধৃত করে বিটিটিসি বলছে, দেশে বছরে চালের চাহিদা ৩ কোটি ৫০ লাখ থেকে ৩ কোটি ৮০ লাখ টন। শুধু রমজানেই চাহিদা থাকে ৩০ লাখ টনের। বছরে দেশে চাল উৎপাদন হয় ৪ কোটি ৬ লাখ ৯৫ হাজার টন। সেই হিসেবে দেশে চাল উদ্বৃত্ত থাকার কথা। তবু ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ জানুয়ারি পর্যন্ত চালের এলসি খোলা হয়েছে ৪ লাখ ৭৪ হাজার ৬৬৬ দশমিক ৪৩ টনের। একই সময়ে আমদানি হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৫২৬ দশমিক ৫১ টন।

বিটিটিসির প্রতিবেদনে বলা হয়, ৫ জানুয়ারি প্রতি কেজি মোটা চালের দর ছিল ৫০-৫৫ টাকা। আগের বছর একই সময়ে ছিল ৪৮-৫০ টাকা। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে ৫ জানুয়ারি প্রতি টন চালের দাম ছিল ৫২৫ ডলার। এক বছর আগে ছিল ৬৫২ ডলার।

অর্থাৎ এক বছরের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে চালের দাম ২৪ দশমিক ১৯ শতাংশ কমলেও দেশের বাজারে বেড়েছে ৭ দশমিক ১৪ শতাংশ। শুল্ক-কর ছাড় দেয়ার পরও দেশের বাজারে চালের দর কমেনি। গত ২০ অক্টোবর চাল আমদানিতে মোট শুল্ক ৬২ দশমিক ৫ থেকে কমিয়ে ২২ শতাংশ করা হয়। ৩১ অক্টোবর বাকি শুল্কও প্রত্যাহার করা হয়। বর্তমানে শুধু ৩ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) বহাল রয়েছে।

চালের বিষয়ে চালকল মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ বলেন, ‘সরকারি পর্যায়েও যদি আমদানি করা যায়, করা উচিত। যে দেশ থেকে আমদানি করলে আমাদের দেশের চেয়ে কম দামে আনা যাবে, সে দেশ থেকেই আনতে হবে। কেউ যদি ষড়যন্ত্র করে ঘাটতিতে ফেলতে চায়, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া উচিত। এক-আধ লাখ টন সরু চাল আমদানি করা জরুরি। মোটা চালের ঘাটতি নেই। আমি অনেক কিছু পারি, অনেক কিছু বুঝি—এ রকম অহমিকা করলে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের মানসম্মান ও শপথের অঙ্গীকারে ঘাটতি হবে। আমি বাণিজ্য উপদেষ্টার সঙ্গে এ বিষয়ে কথা বলবে।’

চালের স্থানীয় উৎপাদন কমায় সরকার চাল আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দিয়েছে। প্রায় ৪ লাখ ৭৫ হাজার টন চাল আমদানির জন্য এলসি খোলা হয়েছে। আমদানি করা চাল স্থানীয় বাজারে প্রবেশ করলে মূল্যে স্থিতিশীলতা আসবে। রমজান সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক-কর রেয়াত প্রদান ও শুল্কায়ন মূল্য যৌক্তিকীকরণ করা হয়েছে। এসব উদ্যোগের ফলে খেজুর আমদানির এলসি খোলার প্রবণতা বেড়েছে এবং রমজানে ভোক্তারা গত বছরের তুলনায় স্থানীয় বাজারে কম দামে খেজুর কিনতে পারবে। তবে মসুর ডাল ও ছোলার আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে স্থানীয় বাজারে এ দুটো পণ্যের মজুদ ও সরবরাহ মনিটর করা প্রয়োজন। সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে রমজানে অত্যাবশ্যকীয় পণ্যের স্থানীয় বাজার স্থিতিশীল থাকবে বলে কমিশন মনে করে।

চাল ছড়াও তেল, চিনি, খেজুর, ডিম, পেঁয়াজ, আলুতেও আমদানিতে শুল্ক-কর ছাড় দেয়া হয়। তবে রমজানে আবশ্যকীয় পণ্য ছোলায় কোনো শুল্ক-কর ছাড় দেয়া হয়নি। মসুর ডালেও ছাড় দেয়া হয়নি। শুল্ক-কর ছাড় না দেয়া ছোলা ও মসুর ডালের বাজার নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বিটিটিসি। সংস্থাটি মনে করে, মসুর ডাল ও ছোলার আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে স্থানীয় বাজারে এ দুটো পণ্যের মজুদ ও সরবরাহ মনিটর করা প্রয়োজন।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী