শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি ও বাণিজ্য

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনালের ‘গোপন চুক্তি’ বাতিল চেয়ে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক | ২৬ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত কনটেইনার ডিপো পরিচালনায় বিদেশি অপারেটরের সঙ্গে বিগত স্বৈরাচারী সরকারের আমলে সম্পাদিত পাবলিক টেন্ডারবিহীন ‘গোপন চুক্তি’ বাতিল চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. আনোয়ার হোসেন এ নোটিশ পাঠান।

বুধবার (২৫ ডিসেম্বর) বাংলামার্ক করপোরেশনের স্বত্বাধিকারী মো. রফিকুল ইসলামের পক্ষে নৌপরিবহন মন্ত্রণালয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষকে এই আইনি নোটিশ পাঠান তিনি।

এতে বলা হয়, বন্দরের কনটেইনার টার্মিনালগুলো বন্দর নিজস্ব অর্থায়নে তৈরি করেছে। এসব টার্মিনাল বিনা টেন্ডারে বিদেশিদের দিলে বাংলাদেশ থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা দেশের বাইরে চলে যাবে এবং প্রচুর লোক চাকরি হারাবে। এছাড়া চট্টগ্রাম বন্দরের আশপাশে নানা ধরনের স্পর্শকাতর স্থাপনার কথাও নোটিশে উল্লেখ করা হয়।

ওই নোটিশে বিগত দিনে চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত কন্টেইনার টার্মিনালসমূহের পরিচালনার ক্ষেত্রে দেশীয় সক্ষম ও দক্ষ কন্টেইনার হ্যান্ডলিং অপারেটর্সদের বঞ্চিত করে পাবলিক টেন্ডার ছাড়া গোপনে সম্পাদিত চুক্তির অতিসত্বর বাতিল চাওয়া হয়।

নোটিশে বলা হয়, সরকার চাইলে বিদেশি বিনিয়োগকারী যেকোনো পক্ষকে নতুন বন্দর ও তৎসংশ্লিষ্ট সম্পূর্ণ নতুন স্থাপনা বিনির্মাণে বিদেশি বিনিয়োগকারীদের পাবলিক টেন্ডারের মাধ্যমে বিনিয়োগের আহ্বান জানাতে পারেন।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী