শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি ও বাণিজ্য

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে স্বস্তি থাকবে : ড. সালেহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক | ০৫ ডিসেম্বর ২০২৪

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ‘স্বস্তি’ থাকবে।

বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পৃথক দুটি বৈঠকে সভাপতিত্ব শেষে আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন এ কথা বলেন।

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ে সাধারণ মানুষের জন্য স্বস্তি থাকবে কি না জানতে চাইলে তিনি বলেন,‘স্বস্তিদায়ক হবে, খেজুর আমদানির জন্য ইতিমধ্যেই এলসি খোলা হয়েছে এবং আসবে।

অত্যাবশ্যকীয় জিনিসপত্র আমদানিতে শুল্ক মওকুফের প্রভাব সম্পর্কে অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার অনেক পণ্যের ওপর এ ধরনের শুল্ক মওকুফ করেছে।

তিনি বলেন,‘পরিস্থিতি স্থিতিশীল নয়-এমন ধারণার সাথে আমি একমত নই। 

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমেছে। আমরা আজকে চাল ও মসুর ডালের মতো দুটি খাদ্য সামগ্রী আমদানির সিদ্ধান্ত নিয়েছি যা আমরা আগেও আমদানি করেছি।’

অর্থ উপদেষ্টা বলেন, সয়াবিন তেলের দাম কিছুটা বেড়ে যাওয়ায় এবং কীভাবে আরও আমদানি করা যায় সে বিষয়েও তারা ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে তারা কথা বলেছেন। 

তিনি বলেন, ‘আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করছি কারণ এই জাতীয় আইটেমও আমদানি করা হচ্ছে। আমরা প্রয়োজনীয় সমস্ত  জিনিসের উপর শুল্ক কমিয়েছি। সুতরাং  আমাদের একটু ধৈর্য্য ধরতে হবে।’

চলমান ইস্যুগুলো ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্কের ওপর প্রভাব ফেলবে কি না- জানতে চাইলে তিনি বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য ও বাণিজ্যিক ইস্যুতে রাজনীতি আসবে না।

তিনি আরও বলেন,‘যারা আমাদের প্রতিযোগিতামূলক মূল্যে এবং মানসহ দ্রুত পণ্য সরবরাহ করবে আমরা তাদের কাছ থেকে পণ্য কিনবো। সেটা ভারত বা অন্য কোন দেশও হতে পারে। আমরা ভারত, মায়ানমার এমনকি ভিয়েতনামের সাথেও কথা বলছি,  এসব ইস্যুতে রাজনীতি থাকবেনা।’

বাজারে সয়াবিন তেলের প্রাপ্যতা নিয়ে আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এর দাম কিছুটা বেড়ে যাওয়ায় কিছু সমস্যা রয়েছে।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী