শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি ও বাণিজ্য

ইতিবাচক ধারায় ফিরছে অর্থনীতি, কিভাবে?

নিজস্ব প্রতিবেদক | ২০ অক্টোবর ২০২৪

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, তারা রিজার্ভ তহবিলে হাত না দিয়েই ১.৮ বিলিয়ন (১৮০০ কোটি) ডলার দেনা পরিশোধ করেছেন।

ফলে তেল-গ্যাস-সারসহ দরকারি পণ্য আমদানিতে অনিশ্চয়তা কাটতে শুরু করেছে।

গতকাল শনিবার (১৯ অক্টোবর) এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গভর্নর বলেন, প্রায় আড়াই বিলিয়ন (২৫০০ কোটি) ডলার অনাদায়ী ও অনিষ্পন্ন দায় ছিল সরকারের। সেটা ইতোমধ্যে কমিয়ে ৭০ কোটি ডলারে এনেছে সরকার।

তিনি বলেন, সারের জন্য প্রচুর দেনা পরিশোধ করা হয়েছে। বিদ্যুতের জন্য আদানি ও শেভরনকে দেনা পরিশোধ করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে দেনা শূন্যের কোটায় নেমে আসবে। তখন বাজারে তারল্য বাড়তে শুরু করবে।

গভর্নর বলেন, আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যে সব দেনা মিটে যাবে এবং আরও ইতিবাচক ধারায় ফিরবে দেশের অর্থনীতি।

আর যদি আইএমএফ থেকে ২-৩ বিলিয়ন এবং বিশ্বব্যাংক থেকে ২ বিলিয়ন ডলার পাওয়া যায় তাহলে অর্থনীতি কিছুটা গতিশীল হবে জানিয়ে তিনি বলেন, বিশ্বব্যাংক বলছে, আমাদের প্রবৃদ্ধি হয়ত ৪ শতাংশে নেমে আসবে। হতে পারে। সেটা এক বছরের জন্য। তারপরই আবার বাড়তে শুরু করবে বলে আশা করেন গভর্নর।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী