মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
অর্থনীতি ও বাণিজ্য

হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি তেলের জাহাজ চলাচলের অনুমতি দেবে ইরান: রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক | ১৩ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও ইরান হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি তেলবাহী ট্যাংকারগুলোকে নিরাপদে চলাচলের অনুমতি দেবে। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রহিমি জাহানাবাদি আজ শুক্রবার এক অনুষ্ঠানে এ কথা জানান।


তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর অনুরোধের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত বলেন, "আমি ইরানের সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি এবং তারা প্রস্তুত আছেন।"


তিনি আরও বলেন, "আপনাদের যদি জ্বালানি পরিবহনের জন্য জাহাজ থাকে, আমরা সেগুলোকে নিরাপদে চলাচল করতে দেব, যাতে বাংলাদেশের মানুষ কোনো কষ্টের মুখে না পড়ে।"


হরমুজ প্রণালি হয়ে মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। তারা সতর্ক করে বলেছে, বিশ্ব বাজারে তেলের ব্যারেল প্রতি দর বেড়ে ২০০ ডলার পর্যন্ত উঠতে পারে।


গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু করার পর থেকে ইরান বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ১৬টি জাহাজে হামলা চালিয়েছে। বিশ্ববাজারে তেল সরবরাহের ২০ শতাংশই পরিবাহিত হয় এই জলপথ দিয়ে।

সর্বশেষ সংবাদ
বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ