শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি ও বাণিজ্য

ডিজেলের মজুদ শেষ হলেই থমকে যাবে অর্থনীতির চাকা

নিজস্ব প্রতিবেদক | ১১ মার্চ ২০২৬

অন্তত ৩ মাসের ডিজেল মজুদ সক্ষমতা থাকলেও সংকটকালীন আগাম প্রস্তুতি নেই বাংলাদেশের। বরং লক্ষ্যমাত্রার তুলনায় চলতি অর্থবছরে আমদানি হয়েছে কম। এ অবস্থায় হুমকির মুখে দেশের অর্থনীতির চালিকাশক্তি ডিজেল সরবরাহ।

দেশের অর্থনীতি সচল রাখতে সবচেয়ে বেশি প্রয়োজন ডিজেল। বার্ষিক জ্বালানি চাহিদার ৮০ শতাংশই মেটে ডিজেলে। প্রতিদিন এর চাহিদা থাকে ১৫ থেকে ২০ হাজার টন। যা ব্যবহৃত হয় পণ্যবাহী ট্রাক বা লরি, দূরপাল্লার বাস, শিল্প কারখানা, বিদ্যুৎ উৎপাদন, সমুদ্রে জাহাজ চলাচলে এমনকি ট্রেনেও। কৃষকের সেচ প্রকল্পেও নির্ভরশীল এই ডিজেলের উপর।

শুধুমাত্র ডিজেলের মজুদ শেষ হলেই থমকে যাবে শিল্প কারখানা, আমদানি-রপ্তানি, কৃষি উৎপাদন তথা অর্থনীতির চাকা। বিদ্যুৎ উৎপাদন বন্ধ হলে চলবে লোডশেডিং। এ অবস্থায় প্রশ্ন উঠেছে মজুদ নিয়ে।

ক্যাব সহ-সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, মজুদাগার বাড়ানো, ডিজেলের মজুদ সক্ষমতা বাড়ানো এবং সামগ্রিকভাবে আমাদের যে জ্বালানি মজুদ সেই মজুদটা পর্যাপ্ত পরিমাণ তিন থেকে ছয় মাসের মজুদ করা যায় কি না সে বিষয়টা সরকারকে ভাবতে হবে।

যদিও বিপিসির প্রকাশিত তথ্যে তেল মজুদ সক্ষমতা ৮ লাখ টন। তবে একাধিক গবেষণা বলছে, অন্তত ৩০ লাখ টন মজুদ সক্ষমতা আছে সরকারের।

বিপিসি জ্বালানি তেল আমদানি করে বছরে দুইবার। আর তিন কোম্পানি পদ্মা, মেঘনা, যমুনার নিজস্ব ডিপো আর ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা অনুযায়ী সঠিক উপায়ে মজুদ রাখলে আমদানি বন্ধ হওয়ার পরও অন্তত তিন মাস চলা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এমআইএসটি অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম বলেন, ‘২০২৩ সালে ৫০ লাখ ৭০ হাজার টন ফিনিশড ডিজেল, অকটেন, পেট্রোল, কেরোসিন, জেট এ-১ আমদানি করেছে। আমরা তিন মাস বাফার রাখি।’

কিন্তু সক্ষমতা থাকার পরেও চলতি অর্থবছরের শুরুতে জ্বালানি তেল কম আমদানি করেছে সরকার। প্রথম ছয় মাসে ২৬ লাখ টন আমদানির লক্ষ্যমাত্রা থাকলেও হয়েছে মাত্র ১৪ লাখ টন।

ড. মো. আমিরুল ইসলাম বলেন, ‘তারা এই বাফারটাকে ধ্বংস করে দিছে এবং আমাদের বিগত জ্বালানি উপদেষ্টা, জ্বালানি সচিব এর জন্য সম্পূর্ণ দায়ী। এই ২০ কোটি মানুষকে তারা এখন কষ্ট দিবে।’

ডিজেলের চাহিদা পূরণে ভারত থেকে পাইপলাইনে আমদানির উদ্যোগ নেয় হাসিনা সরকার। চলমান পরিস্থিতিতে এই লাইন দিয়ে আরও ৫০ হাজার টন আমদানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী