মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
অর্থনীতি ও বাণিজ্য

আমাদের মূল লক্ষ্য বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি : বিডা চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক | ০৮ মে ২০২৫

চট্টগ্রাম বন্দরকে এফিশিয়েন্ট করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করাই মূলমন্ত্র বলে জানালেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলেন, ‘কত এফডিআই এলো সেটা দেখার বিষয় না; ওটা সেকেন্ডারি ইস্যু। প্রাইমারিভাবে আমরা কি পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো, সেটাই আমাদের মূলমন্ত্র।’

বৃহস্পতিবার (৮ মে) বেলা ১২টার দিকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘বাংলাদেশের ফুল এমবিশনের মধ্যমণি চট্টগ্রাম। আমরা বাংলাদেশকে যেখানে নিয়ে যাওয়ার কথা চিন্তা করছি; সেটির সেন্টার পিস হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রামের এই সেন্টার পিসের একটা অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা আরও অনেক এফিশিয়েন্ট হবে। সাথে আরো অনেকগুলো পোর্ট বেরিয়ে যাবে। চট্টগ্রাম সত্যিকারের কমার্শিয়াল সিটি হবে। আশা করছি, এ কর্মযজ্ঞ আরও বাড়বে।’

ডিপি ওয়ার্ল্ডের কর্মযজ্ঞ পরিদর্শনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দুবাইতে জেবেদ আলী পোর্টে ভিজিট করার সুযোগ হয়েছিল। সেখানে এ রকমই পোর্ট অপারেট করে। কিন্তু আমি দেখেছি, ওখানে পোর্ট অপারেটরা একটা কন্ট্রোল রুমে বসেন। আমার সঙ্গে যার দেখা হয়েছিল উনি একজন ভদ্র মহিলা। তিনি এসি রুমে বসেকের মাধ্যমে ক্রেন অপারেট করেন। এখানে আমরা একটি কন্টেইনারের উপরে তিনটা বা চারটা করে কন্টেনার রাখতে পারি। ওখানে স্পেস সংকলনের জন্য টেকনোলজি আপডেট করেছে, যেখানে একটির উপরে ১৬টার মতো কন্টেইনার রাখতে পারেন। এসব একটা উদাহরণ। এগুলো আমরা ভবিষ্যতে এডাপ্ট করতে পারবো।’

এসময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম ও উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদারসহ চবকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ
বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ